লেবুর খোসা কি ফেলে দেন? জানুন এর উপকারিতা ও ব্যবহার✔

লেবুর খোসা কি ফেলে দেন? জানুন এর উপকারিতা ও ব্যবহার✔


 লাইফস্টাইল ডেস্ক- চলমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশি বেশি ভিটামিন-সি গ্রহণের পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশে ভিটামিন-সি এর সবচেয়ে ভালো উৎস হিসেবে ধরা হয় লেবুকে।

তাই বলে আপনি কি রস বের করে ফেলার পরে লেবুর খোসা ফেলে দেন? আপনার স্বাস্থ্য এবং ত্বকের জন্য লেবুর খোসা কতটুকু দরকারি তা জানার পর আপনি এ অভ্যাসটি পরিবর্তন করবেন তা হলফ করে বলাই যায়। মজার বিষয় হলো প্রতিটি লেবুর খোসাই পুষ্টিতে পরিপূর্ণ এবং এটি আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ করতে সহায়তা করতে পারে।

এছাড়াও, ত্বকের যত্নে লেবুর খোসার বহুমুখী ব্যবহারের সুযোগ রয়েছে এবং ঘরে ব্যবহার্য বিভিন্ন জিনিসের সুরক্ষায়ও কাজে আসে। আর দেরি কেন, লেবু ও এর খোসার উপকারিতা ও ব্যবহার সর্ম্পকে জেনে নিন এ নিবন্ধে।

লেবুর খোসা খাওয়ার উপকারিতা

পুষ্টি সরবরাহ করে

লেবুর রসের মতো এর খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিটা ক্যারোটিন রয়েছে। বাস্তবতা হলো, লেবুর খোসা এর রসের চেয়ে প্রায় ৫ থেকে ১০ গুণ বেশি পুষ্টি সরবরাহ করতে পারে। প্রায় ১০০ গ্রাম লেবুর খোসায় ১৩৪ মিলিগ্রাম ক্যালসিয়ম, ১৬০ মিলিগ্রাম পটাসিয়াম, ১২৯ মিলিগ্রাম ভিটামিন-সি এবং ১০.৬ গ্রাম ফাইবার রয়েছে।

হাড়কে মজবুত করে

ভিটামিন-সি এবং ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করতে এবং হাড়ের স্বাস্থ্যগত উন্নতি ঘটাতে পারে। লেবুর খোসার এ পুষ্টিগুলো প্রদাহজনিত পলি আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগও প্রতিরোধ করতে সহায়তা করে।

ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে

ভিটামিন-সি এর অ্যান্টিব্যাকটিরিয়াল ক্ষমতা আপনার নাড়িভুঁড়ি/অন্ত্রের ভেতরে থাকা কৃমি এবং পরজীবী জীবাণু মেরে আপনাবে রক্ষা করতে পারে। এর এ বৈশিষ্ট্য আপনার দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।

ক্যান্সার প্রতিরোধ করে

একইভাবে লেবুর রসের মতো লেবুর খোসাও সাইট্রাস বায়োফ্লাভোনয়েড সমৃদ্ধ। যা আপনার জারণ চাপের মাত্রা কমাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এছাড়াও আর যা আছে তা আপনার দেহের ভেতরকে ক্ষারীয় করে তোলে। লেবুর খোসা ক্যান্সারও প্রতিরোধ করতে পারে। আপনি হয়ত জানেন যে অ্যাসিডিক পরিবেশে ক্যান্সারের কোষগুলো বাড়তে থাকে। লেবুর খোসা আপনার দেহের ভেতরে ক্যান্সার কোষগুলোর বেড়ে ওঠার বিরুদ্ধে লড়াই করতে পারেন এমন উপাদান লিমোনিন এবং সালভস্ট্রোল কিউ৪০ এর মতো উপাদান সরবরাহ করে।

কীভাবে খাবেন লেবুর খোসা?

লেবুর থেকে ছাড়ানো খোসা আপনি জমিয়ে শুকিয়ে রাখতে পারেন। যাতে এগুলোকে ভালোভাবে গুড়ো করে নিতে পারেন। এটা করার সহজ উপায় হলো ওভেন ব্যবহার করে ২০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় লেবুর খোসাগুলোকে ভাজাভাজা করা নিতে পারেন এবং সেঁকা খোসাগুলোকে পরে গুঁড়ো করে নিন। লেবুর খোসা গুঁড়ো বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। আপনি আপনার প্রতিদিনকার খাবার, পানীয়, অর্গানিক চা এবং স্যুপে লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।


লেবুর খোসা খাওয়া কতটা নিরাপদ?

লেবুর খোসা অক্সালেটের এক বড় উৎস। প্রতিদিন ৮০ মিলিগ্রামেরও বেশি অক্সালেট গ্রহণ কিডনি এবং পিত্তথলিতে পাথর তৈরি করতে পারে। ১ চা চামচ লেবুর খোসাতে প্রায় ২৫ মিলিগ্রাম অক্সালেট থাকতে পারে। তাই, প্রতিদিন লেবুর খোসা গ্রহণের সর্বাধিক মাত্রা ৩ চা চামচের বেশি হওয়া উচিত নয়।

ত্বকের যত্নে লেবু খোসার ব্যবহার

ত্বক উজ্জ্বলকারী বডি স্ক্রাব

এক মুঠো লেবুর খোসার পেস্ট করে নিন। তারপরে ১-২ কাপ চিনি দিয়ে পেস্টটি ভালো করে মেশান। পরে আপনার ত্বকের ধরন বিবেচনা করে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। শুষ্ক ত্বকের জন্য তৈরি পেস্টে তৈলাক্ত ত্বকের চেয়ে বেশি তেল দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। মিশ্রণটি তৈরি করার পরে, ভেজা ত্বকে আলতোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। এবার আপনি পরিষ্কার পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। এ স্ক্রাব ব্যবহারের ফলে আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাবে এবং ত্বকের মৃত কোষগুলোকে জীবিত করে তুলবে। লেবুর খোসার এ স্ক্রাবটি আপনার শুকনো কনুই নরম করতেও সহায়তা করবে। সপ্তাহে একবার আপনি লেবুর খোসার স্ক্রাব লাগাতে পারেন।

ফেস মাস্ক হিসেবে ব্যবহার

এক চিমটি লেবুর খোসার গুঁড়োর সাথে ২ টেবিল চামচ চালের গুড়ো মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটিতে ঠাণ্ডা দুধ দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ত্বকের মৃত কোষগুলোকে জীবিত করে তুলতে এ পেস্টটি আপনার মুখের ভেজা ত্বকে সমানভাবে মেখে দিন। ১৫ মিনিটের জন্য মুখে এটি রেখে দিন। তারপরে পরিষ্কার পানি দিয়ে আপনার মুখটি ভালোভাবে ধুয়ে ফেলুন। লেবুর খোসার এ ফেস প্যাকটি আপনার ত্বক-কোষকে চাঙা করে তুলবে।

পা ফাটার চিকিৎসায়

এক কাপ ঝাঁঝরা করা লেবুর খোসা গুঁড়ো করে নিন। পরে এ গুঁড়োতে পেট্রোলিয়াম জেলি দিয়ে মিশ্রণের মতো পেস্ট তৈরি করুন। এবার তৈরি করা এ পেষ্টটি আপনার ফাটা পায়ে লাগিয়ে নিন। এর পরে আপনার পায়ে মোজা পড়

NU ডিগ্রি ১ম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ আবেদন 2020

NU ডিগ্রি ১ম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ আবেদন 2020

Notice for Degree 1st Year Result Challenge 2020

 NU ডিগ্রি ১ম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ আবেদন 2020 করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ ১২ আগষ্ট  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি ১ম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা আশানুরূপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল নিপুনঃ নিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম / পদ্ধতিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

সতর্কতাঃ রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।

আবেদনের ফিঃ প্রতি পত্রের পুন:নিরীক্ষণের আবেদনের জন্যে ৫০০ টাকা করে ফি প্রদান করতে হবে।

Degree First Year Result Challenge 2020

  • Start Date: 20 /08/2020 at 10:00 am

  • End Date: 20/09/2020 at 02:00 pm

  • Payment End: 24/09/2020 at 04:00 pm

  • Payment Medium: Soanli Seba(Sonali Bank)

  • Payment Amount: 500/=
  1. At first Go To nu.ac.bd
  2. then Click => Services
  3. after that Click => Sonali Sheba
  4. and Click=> Re-scrutiny Under Student Fee Menu


রাসুল (সাঃ) নিয়ে বিতর্কিত পোস্ট: রণক্ষেত্র বেঙ্গালুরু; গুলিতে নিহত ৩

রাসুল (সাঃ) নিয়ে বিতর্কিত পোস্ট: রণক্ষেত্র বেঙ্গালুরু; গুলিতে নিহত ৩


সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিতর্কিত পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় সংঘর্ষে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত তিন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৬০ জন পুলিশ। ঘটনায় প্রায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলি চালিয়েছে। খবর জি নিউজ ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাতিজার একটি পোস্টকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত। গতকাল ফেসবুকে একটি ‘বিতর্কিত’ পোস্ট করেন নেতার ভাতিজা। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। রাতে মূর্তির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাড়ি লক্ষ্য করে চলে পাথর নিক্ষেপ; আগুন ধরিয়ে দেয়া হয় ২-৩টি গাড়িতে। এরপরই ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।

ইতোমধ্যে ফেসবুকে দেয়া পোস্টটি মুছে দিয়েছেন তার ভাতিজা নবীন। যদিও তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল বলে দাবি করেন নবীন। এদিকে সামাজিক মাধ্যমে অবমাননামূলক মন্তব্যের দায়ে নবীনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) খবরে বলা হয়, মহানবীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় শ্রীনিবাস মূর্তির বাড়িতে হামলা করা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কামাল পান্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত সহিংসতা কবলিত ডিজি হাল্লি ও কেজি হাল্লি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বেঙ্গালুরু শহরে বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না।

বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী, স্বামীর আত্মহত্যা

বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী, স্বামীর আত্মহত্যা


 স্বামী আত্মহত্যা করার ঘটনায় ৩২ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই নারী বিয়ের পর ২২ মাস কেটে গেলেও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াননি। মৃত্যুর আগে তার স্বামী অভিযোগ করেছেন, বিবাহিত জীবনে বিশেষ সম্পর্কে না জড়াতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় ভারতের আহমেদাবাদের শাহেরকটডা পুলিশ মানিনগরের ওই নারীকে আটক করেছে। মৃতের মায়ের অভিযোগর ভিত্তিতেই অভিযুক্ত গীতা পারমারকে আটক করা হয়।

পুলিশ বলছে, মৃত সুরেন্দ্র সিনহা রেলে চাকরি করতেন। ২০১৮ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। এর আগে ২০১৬ সালে সুরেন্দ্রর প্রথম স্ত্রীকে তালাক দেন। এদিকে গীতা আরো দুইবার তালাকপ্রাপ্তা।


মৃতের মা অভিযোগে বলেছেন, আমার ছেলে আর তার বউ আলাদা বিছানায় ঘুমাতো। এ ব্যাপারে আমার ছেলের কাছে জানতে চাইলে সে বলেছে, স্বামী হিসেবে সে কোনো অধিকারই পায়নি।

তিনি আরো বলেছেন, স্ত্রীর কাছ থেকে অধিকার না পেয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এছাড়া যে কোনো সামান্য ইস্যু নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কিছু হলেই গীতা বাপের বাড়ি চলে যেত। এসব সহ্য করতে না পেরে আমার ছেলেটা আত্মহত্যা করল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

যে ৬ ব্যক্তির দোয়া সব সময় কবুল হয়

যে ৬ ব্যক্তির দোয়া সব সময় কবুল হয়

আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এ জন্য অনেক ইসলামিক স্কলার সব সময় পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের মুসতাজেবুদ দাওয়াহ মনে করেন। কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। তবে এ ছাড়াও এমন ৬ ব্যক্তি রয়েছেন, যাদের দোয়া আল্লাহ সব সময় কবুল করেন। তারা হলেন-- অসুস্থ ব্যক্তির দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। অসুস্থতা মানুষের গোনাহকে কমিয়ে দেয়। মর্যাদা বাড়িয়ে দেয়। হাদিসে এসেছে- কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরেশতাদের দোয়া মিনতি করার মতা।' (ইবনে মাজাহ)- রোজাদার ব্যক্তির দোয়ারোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। ইসলামিক স্কলাররা বলেছেন, রোজা মুখে দোয়া মানুষের জন্য সোনালী সময়। হাদিসে এসেছে-হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে। সে সময় রোজাদারের দোয়া ফেরত দেয়া হয় না।' (ইবনে মাজাহ)- হজরত আব্দুল্লাহ বিন আম‌র ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে, যা ফিরিয়ে দেয়া হয় না (কবুল হয়)। ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি-اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيউচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকা ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।'অর্থ : 'হে আল্লাহ! আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর পরিব্যাপ্ত, যেন আপনি আমাকে ক্ষমা করেন।' (ইবনে মাজাহ)- সন্তানের জন্য বাবার দোয়াসাধারণত মায়েরাই বাচ্চার জন্য বেশি দোয়া করে থাকেন। মায়ের তুলনায় বাবারা দোয়া কম করে থাকেন। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ-দোয়া করেন আল্লাহ তাআলা তা ফেরত দেন না। হাদিসে এসেছে-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন-- নির্যাতিত ব্যক্তির দোয়া,- মুসাফিরের দোয়া আর- সন্তানের প্রতি বাবার বদ-দোয়া। (তিরমিজি)
- কারও অনুপস্থিতিতে অন্য ব্যক্তির দোয়াকোনা ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনও ফেরত দেন না। হাদিসে এসেছে-হজরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার স্বামী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে (তার অনুপস্থিতিতে) আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা সে দোয়া (কবুলে) 'আমিন' বলেন। (আর কান্নাকাটি করে দোয়া করলে) নিজের জন্যও এ দোয়া কবুল হয়।' (মুসলিম)- মাজলুম ব্যক্তির দোয়াযে ব্যক্তি কোনো ব্যক্তি-গোষ্ঠীর দ্বারা জুলুমের স্বীকার হয়, অত্যাচারিত হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন- নির্যাতিত (মজলুম) ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ-দোয়া। (তিরমিজি)হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, 'যে লোক তার প্রতি অত্যাচারকারীর বিরুদ্ধে দোয়া করল সে প্রতিশোধ গ্রহণ করল।' (তিরমিজি)- মুসাফিরের (সফরকারী) দোয়াযে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে-যে ব্যক্তি কোনো ব্যক্তি-গোষ্ঠীর দ্বারা জুলুমের স্বীকার হয়, অত্যাচারিত হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন- নির্যাতিত (মজলুম) ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ-দোয়া। (তিরমিজি)বিশেষ সতর্কতাকোনো সন্তানেরই উচিত নয়, বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করা। কেননা বাবা-মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম। সন্তান যদি বাবা-মার বাধ্য হয় তবে জান্নাত সুনিশ্চিত। আর যদি অবাধ্য হয় তবে জাহান্নাম সুনিশ্চিত।আবার কোনো ব্যক্তির সঙ্গে জুলুম করা হলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না। সে যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং কারো প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনাগুলো মেনে চলার তাওফিক দান করুন। হাদিসগুলোর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।



 

তেলাপোকা দূর করার সহজ উপায়

তেলাপোকা দূর করার সহজ উপায়



তেলাপোকার উপদ্রব সহ্য করতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সাধারণত, বাড়িঘর ময়লা থাকলে সেখানে তেলাপোকা বাসা বাঁধে। তাই ঘর পরিষ্কার রাখার পাশাপাশি তেলাপোকার দূর করার অন্যান্য পন্থা সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন। গৃহস্থালী-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘর থেকে তেলাপোকা দূর করার কয়েকটি উপায় সম্পর্কে জানান হল।
ঘরবাড়ি পরিষ্কার রাখা: তেলাপোকার যন্ত্রণা থেকে বাঁচতে এর বিকল্প নেই। তেলাপোকা খাবার ও ময়লা স্থান পছন্দ করে এবং সেখানেই বাসা বাঁধে। নিয়মিত বাড়ি-ঘর পরিষ্কার করা হলে তেলাপোকা বাসা বাঁধতে পারেনা।

চুলের স্প্রে ব্যবহার: তেলাপোকার ওপর চুলের স্প্রে দিয়ে স্প্রে করলে তা আর নড়তে পারে এবং একটা পর্যায়ে দুর্বল হয়ে যায় তখন তা সরিয়ে বা মেরে ফেলতে পারেন।
তেজ পাতা: তেলাপোকা তেজ পাতার গন্ধ সহ্য করতে পারেনা। তাই তেজপাতা গুঁড়া করে তা ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রাখুন। আর তেলাপোকা কোথায় বাসা বেঁধেছে তা জেনে থাকলে সেখানেই ছিটিয়ে দিন। এর গন্ধে তারা সেস্থান ত্যাগ করবে।
অ্যামোনিয়া: যদিও এর গন্ধটা খুব একটা ভালো না তবুও তেলাপোকার উপদ্রপ থেকে বাঁচতে রান্নাঘরের আনাচেকানাচে অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার করুন। এক বালতি পানিতে দুই কাপ অ্যামনিয়া মিশিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করে নিন।
আঠার ব্যবহার: এই পদ্ধতি খুব সহজ ও কার্যকর। উন্নত মানের আঠা যেমন- ডাক টেপ ঘরের বিভিন্ন স্থানে আঠালো অংশ উপরিভাগে দিয়ে রেখে দিন। এর উপর দিয়ে চলাচল করতে গিয়ে তেলাপোকা আটকে যাবে।
ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব এলাকায়




আগামী শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ দিন হালকা বৃষ্টি হতে পারে। সামনের কয়েকদিন ভারি বৃষ্টিপাত না হলেও শুক্র এবং শনিবার দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই সময়ে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রাণু বিক্রির হিড়িক তরুণদের

শুক্রাণু বিক্রির হিড়িক তরুণদের


করোনা ভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকটে ইসরাইলে ব্যাপকভাবে স্পার্ম ডোনেশন বেড়েছে। দেশটির কয়েকটি সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্যান্য সময়ের তুলনায় এ হার বেড়েছে ৩শ’ শতাংশ পর্যন্ত। একজন ডোনার প্রতিমাসে স্পার্ম বিক্রি করে ৪ হাজার শেকেল আয় করতে পারেন বলেও জানানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, শুক্রা'ণু দাতাদের অধিকাংশ শিক্ষার্থী এবং সামর'িক বাহিনীর সদস্য। 

ইসরাইলের সরকারি এবং বেসরকারি স্পার্ম ব্যাংকগু'লো একবার শুক্রা'ণু দিলে দেড় হাজার শেকেল পর্যন্ত অর্থ দেয়। গেলে কয়েক স'প্ত াহে স্পার্ম ডোনেটের এ হার ৩শ’ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও জানানো হয়। ২৫ বছর বয়সী অ্যালন বলেন, ‘তিনি তার চাকরি হারিয়েছেন। ওই চাকরিতে তিনি এক লাখ শেকেলের মতো বেতন পেতেন। তাকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। 

ভাড়া পরিশোধ করতে না পারায় পরিবারসহ বাসা ছাড়তে হয়েছে।’ যখন আয়ের নতুন উৎস খুঁজছিলেন, তখন তিনি স্থানীয় রামবাম মেডিকেল সেন্টারের একটি বিজ্ঞাপন দেখতে পান। যেখানে হাসপাতালের স্পার্ম ব্যাংকের জন্য ডোনার চাওয়া হয়েছিল। বলেন, অ্যালন। ‘আমি সি'দ্ধান্ত নিলাম এটি অর্থ আয়ের ভালো একটি সুযোগ। চ্যানেল টুয়েলভকে অ্যালন বলেন, মাত্র কয়েক মিনিটে, আয় করতে পাড়ি কোনো পরিশ্রম ছাড়াই। মাসে ৩ হাজার শেকেল (৮শ’৭৯ মা'র্কিন ডলার)

কুরিয়ার সার্ভিসের প্রতারনা থেকে বাঁচুন

কুরিয়ার সার্ভিসের প্রতারনা থেকে বাঁচুন


দেশে ব্যাঙের ছাতার মত কুরিয়ার সর্ভিস Company তৈরী হয়েছে এবং হচ্ছে। তাই নিজের Products কিংবা কোন কিছু Shipment করার জন্য তাদের Service গুলো ব্যবহার করার আগে সর্তক হয়ে করুন অথবা নামি-দামি Company গুলো ব্যবহার করুন। গত কিছুদিন ধরে অনেক গুলোর বিরুদ্ধে টাকা আটকিয়ে রাখার অভিযোগ পেয়েছি সেইগুলা নিয়ে কাজ করছে Law Enforcement. 


সবাই সর্তক হয়ে তাদের সাথে ডিল করুন অন্যথায় প্রতারণার শিকার হবেন।

আবারো করোনা রোগীকে ধর্ষণ করলো আরেক করোনা রোগী

আবারো করোনা রোগীকে ধর্ষণ করলো আরেক করোনা রোগী


ভারতের রাজধানী দিল্লীর একটি কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনা ঘটিয়েছে ওই সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা করোনা আক্রান্ত আরেক রোগী, খবর বিবিসির।
দিল্লী পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৯ বছর বয়সী এক কিশোরসহ দুইজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। ১০ হাজার বেডের সুবিধা সম্পন্ন ভারতের সবচেয়ে বড় ওই কোয়ারেন্টাইন সেন্টারে তারা তিনজন ভর্তি ছিলেন। আর বৃহস্পতিবার এই ঘটনার অভিযোগ জানা গেলেও ১৫ জুলাই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উর্ধতন কর্মকর্তা পারভিন্দর সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করার পর তাদের বিচারিক হেফাজতে নেয়। কিন্তু করোনা সংক্রমণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনেই রাখা হবে। এ ঘটনায় আরও তদন্ত করা হবে বলেও জানান তিনি।

তবে, ভারতে কোয়ারেন্টাইনকালীন এটিই প্রথম কোন ধর্ষণের ঘটনা না। এর আগে গত সপ্তাহেই মুম্বাইয়ের এক সেন্টারে কোয়ারেন্টাইনে থাকাকালীন এক নারী ধর্ষণের অভিযোগ করেছিলেন। ওই ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুধের সঙ্গে রসুন খেলে কী হয়?

দুধের সঙ্গে রসুন খেলে কী হয়?

  রসুন এর গুণাগুণ 

সব বয়সীদের জন্যই দুধ একটি উপকারী খাবার। এটি আমাদের শরীরে শক্তি জোগায়। তাই দুধকে আদর্শ খাবার হিসেবেই জানি আমরা। এদিকে রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। তাই দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়।

দুধের সঙ্গে ও রসুন মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এছাড়া শ্বাসতন্ত্রকে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে রসুন দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো।

অনিদ্রার সমস্যা: হাজার চেষ্টা করলেও রাতে ঠিক করে ঘুম হয় না। এক গ্লাস রসুন-দুধ খেয়ে নিন। সমস্যা দূর দয়ে যাবে। ঘুম আসবে সহজেই।


অ্যাজমা, কফ, নিউমোনিয়া সমস্যায়: যাদের অ্যাজমা, কফ, নিউমোনিয়ার সমস্যা রয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধে রসুন মিশিয়ে খেলে সমস্যা দূর হয়।


কোলেস্টেরল কমাতে সাহায্য করে:
দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ভালো কোলেস্টেরল বাড়াতেও সাহায্য করে।

জন্ডিসের প্রতিকার: রসুন-দুধ জন্ডিসের ক্ষেত্রে ভালো কাজ করে। জন্ডিসে আক্রান্ত হলে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেতে পারেন। এতে উপকার মিলবে।

বাতের ব্যথা কমা: গাঁটে গাঁটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন ও দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়।



পৃথিবীতে চলে এসেছে দাজ্জাল, ইহুদিদের সাথে যোগাযোগ শুরু!

পৃথিবীতে চলে এসেছে দাজ্জাল, ইহুদিদের সাথে যোগাযোগ শুরু!

পৃথিবীতে চলে এসেছে দাজ্জাল, ইহুদিদের সাথে যোগাযোগ শুরু!

চেইম ক্যানিভস্কি নামে একজন ইহুদি ধর্মযাজক দাবি করেছেন, পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। তিনি আরো দাবি করেছেন, দাজ্জালের সাথে তাঁর যোগাযোগ হয়েছে। তবে দাজ্জাল এই মূহূর্তে কোথায় অবস্থান করছেন তা এই ধর্মযাজক প্রকাশ করেন নি। চেইম ক্যানিভস্কি নামের এই যাজক হযরত মুহাম্মদ (সঃ) একটি হাদিসও বিশ্লেষণ করেছেন, হাদিসটির আলোকেই তিনি দাবি করেছেন দাজ্জাল খুব দ্রুত সবার সামনে নিজেকে প্রকাশ করবেন।


হাদিসটিতে বলা হয়েছে, রাসুল (সা.) বলেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমণ করে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে, যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ-দারি বলেছে, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্রভ্রমণে বের হই। একসময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যাই। এক মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে, ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘনচুলবিশিষ্ট। কথপকথনে সে জানাল, সে জাসসাসাহ (সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা)। বলল, তোমরা ওই ঘরের দিকে যাও সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ংকর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনও দেখিনি। তার হাত দু’টিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে।



সে শুরুতে আমাদের পরিচয় জানতে চায়। আমরা পরিচয় দিলে সে বলে, আমাকে তোমরা ‘বাইসান’ সম্পর্কে সংবাদ দাও। সেখানের খেজুর গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা জানাই, হ্যাঁ। সে বলে সেদিন বেশি দূরে নয়, যেদিন গাছগুলোতে কোন ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল, আমাকে যুগার কূপ সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনও পানি আছে? বললাম, প্রচুর পানি রয়েছে। লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। আমাকে উম্মিদের নবি সম্পর্কে জানাও- সে প্রশ্ন করলে আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তার প্রশ্নের জবাবে আমরা বলি, হ্যাঁ। পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন। ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো।

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন মা!!

পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন মা!!


মায়ের পরকিয়া করার ছবি মোবাইলে ধারণ করে বাবাকে দেখায় মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিতে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করালেন এক মা। এ ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকভেড়ির। জানা যায়, অভিযুক্ত নারীর স্বামী কলকাতায় থাকেন। এই সময়ে ওই নারীর সাথে স্থানীয় যুবকের সম্পর্ক তৈরি হয়। মাঝে মাঝেই ওই নারীর বাসায় যুবক আসতো। তারা ঘনিষ্ঠতাতেও লিপ্ত হন।


সেই ছবি মোবাইলে তুলে বাবাকে দেখায় মেয়ে। এতেই মায়ের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। শেষে প্রেমিককে দিয়ে মেয়েকে ধ’র্ষণ করান মা। এ কথা প্রকাশ না করতে মেয়েকে দেন হু’মকিও। কিন্তু মেয়ে এই ঘটনার কথাও বাবাকে জানায়। পুলিশকে জানালে এ ঘটনায় অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রে’ফতার করা হয়।

৩ মিনিটের ভিডিও ভাইরাল সাবরিনার

৩ মিনিটের ভিডিও ভাইরাল সাবরিনার

করোনা পরীক্ষায় অনিয়ম ও জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর থেকেই ডা. সাবরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে নানা তথ্য। বিতর্কিত অভিনেত্রী সানাইয়ের একটি আপত্তিকর সাক্ষাৎকারের কণ্ঠ ও ডা. সাবরিনার ফুটেজ দিয়েও তৈরি করা হয়েছে ব্যাঙ্গাত্মক ভিডিও।

এছাড়াও ডা. সাবরিনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা জায়গায় নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করা হচ্ছে। বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুবের একটি আপত্তিকর সাক্ষাৎকারের কণ্ঠের সঙ্গে ডা. সাবরিনার ভিডিও জুড়ে দিয়ে ব্যাঙ্গাত্মক দৃশ্য প্রকাশ করেছে একটি ফেসবুক পেজে।


ডা. সাবরিনাকে গ্রেপ্তারের পর তার স্বামী আরিফ চৌধুরীর অনিয়মের সঙ্গে স্ত্রীর জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।

গত রোববার ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও জোনের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কিডনি পরিষ্কার করুন মাত্র পাঁচ টাকায়

কিডনি পরিষ্কার করুন মাত্র পাঁচ টাকায়

  • কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে ঘরোয়া উপায়েই বের করে দেয়া সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান।

ছবি:সংগ্রহীত

কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন, কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়। তাও আবার মাত্র পাঁচ টাকায়। চলুন স্বল্প খরচে অধিক উপকারী এই প্রক্রিয়া জেনে নেয়া যাক।

১. পরিষ্কার পানিতে ধুয়ে নিন এক আঁটি ধনেপাতা।

২. এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন।
৩. পাত্রে কিছুটা পানি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন।

৪. ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দেন। ফ্রিজেও রেখে দেয়া যেতে পারে ওই বোতল।
৫. এরপর প্রতিদিন একগ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতেনাতে মিলবে ফল।
কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। শুধু কিডনিই নয়। এক আঁটি ধনেপাতায় আছে ১১% ফাইবার, ৪% প্রোটিন, ১% ক্যালরি, ১% কার্বোহাইড্রেট, ১% ফ্যাট
ম্যাঙ্গানিজ ২১%, পটাসিয়াম ১৫%, কপার ১১%, আয়রন ১০%, ক্যালসিয়াম ৭%। এতে রয়েছে ৩৮৮% ভিটামিন k, ১৩৫% ভিটামিন A, ৪৫% ভিটামিন C, ১৬% ফলেট।
বছরের পর বছর, দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে। লবণ, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয়। কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয়। তখন বেঁচে থাকাই মুশকিল।
৮৬ বছর পর আবারো মসজিদ পরিচয় ফিরে পেল আয়া সোফিয়া।

৮৬ বছর পর আবারো মসজিদ পরিচয় ফিরে পেল আয়া সোফিয়া।


● আয়া সুফিয়া ২৪ জুলাই শুক্রবার নামাজের মাধ্যমেই এই নবযাত্রা শুরু হয়েছে।

১৯৮৫ সালে আয়া সুফিয়া জাদুঘর হিসেবে ইউনোস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তুরস্কের সবচেয়ে দর্শণীয় স্থানের মধ্যে প্রথম স্থানেরই রয়েছে আয়া সুফিয়া।

ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহ্রত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় পাঁচশত বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ যাবত এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।


গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোন বাধা রইল না।

আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?

আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?

আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কত কাল ?
 প্রথম ছবিতে, শিক্ষা সফরের গাড়ি থেকে বিরিয়ানি খেয়ে বিরিয়ানির প্যাকেট ও পানির বোতলগুলো বাসের জানালা দিয়ে মহাসড়কে ছুঁড়ে ফেলে রাখার চিত্র।

আর দ্বিতীয় ছবিতে ঢাকার চিরাচরিত জলাবদ্ধতার চিত্র। এভাবেই আমাদের কর্মগুণে আমরা ভোগান্তির শিকার হই।

আসলে সব দোষ এককভাবে শুধু সরকারকে দিয়ে লাভ নেই। আমরা নিজেরা কতটুকু সচেতন?

চিপসের প্যাকেট, ড্রিংকসের বোতল, ঝালমুড়ির ঠোঙ্গা, আবর্জনা ভর্তি প্লাস্টিকের পলিথিনগুলো প্রতিনিয়ত আমরা কোথায় ফেলছি?

আমাদের এই যত্রতত্র ছুঁড়ে ফেলা গারবেজ গুলোই জমাটবদ্ধ হয়ে, বন্ধ করে রাখে পয়ঃনিষ্কাশনের স্বাভাবিক গতি। তাই সামান্য বৃষ্টি হলেই পানি জমে আমাদের রাস্তাঘাট গুলো ডুবে যায়।

জলাবদ্ধতার ছবি তুলে বা ভিডিও করে ফেইসবুকে আপলোড দিয়ে সরকারকে গালাগাল দেয়া খুব সহজ। কিন্তু নিজেদের বদঅভ্যাসগুলো পরিবর্তন করা খুব কঠিন।

আর কবে সচেতন হব আমরা? এভাবে আর কতকাল...?
আপনি কুরবানী পশু জবাই করছেন নাকি হত্যা করছেন?

আপনি কুরবানী পশু জবাই করছেন নাকি হত্যা করছেন?

আপনি কুরবানী পশু জবাই করছেন নাকি হত্যা করছেন?
.
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত মহান আল্লাহ তায়ালার হুকুম কুরবানী। কারণ-
.
✅ পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
.
✅ পশু জবেহ সহীহ হবার শর্ত হলো পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়। কিন্তু

★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়। অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
.
✅ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে। এতএব, কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।
.
______________________________
✅ "জনসচেতনতার লক্ষে শেয়ার করুন।"✅
জাজাকাল্লাহু খায়রান
গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে

গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে

গুজব ছড়ালেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ২৩ জুলাই ২০২০

গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে

মাননীয় শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি

শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে গুজব ছড়ানো হলে বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রয়েছে আগামী ৬ আগস্ট পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকেই কেউ কোনও গুজব ছড়ালে, মিথ্যা প্রচারণা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। অথচ আমাদের নাম দিয়ে কখনও জাতীয় শিক্ষা বোর্ড নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো শিক্ষা বোর্ড নেই।’

দীপু মনি বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানাচ্ছি। যখন সময় হবে আমরা গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেবো, কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কখন পরীক্ষা নেয়া হবে।’

জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও র‍্যাবকে এ সংক্রান্ত গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান শিক্ষামন্ত্রী।

স্বাক্ষরিত /
মোহাম্মদ আবুল খায়ের 
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা 
শিক্ষা মন্ত্রণালয় 
মোবাইল ০১৭১৬০৬৬৮৮৮
 ফুসফুস ভালো রাখবে যে ৫ খাবার

ফুসফুস ভালো রাখবে যে ৫ খাবার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। তাই শরীরের কার্যকারিতা ঠিক রাখতে ফুসফুসের যত্ন নেয়া প্রয়োজন। অতিরিক্ত বায়ু দূষণ ও ধূমপানের কারণে ফুসফুসের ক্ষতি হয়ে থাকে। তবে কিছু খাবার রয়েছে, যা ফুসফুসের জন্য ভালো।

আসুন জেনে নিই যা খেলে ভালো থাকে ফুসফুস-

১. আপেলে থাকা ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড শরীরের প্রদাহ কমায়। ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু নিয়মিত আপেলের জুস পান করে তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কম হয়।

২. গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ কমায় ও কার্যকারিতা বাড়ায়। ২০১৭ সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করেন, তাদের ফুসফুসের কার্যকারিতা বাড়ে।

৩. ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।

৪. বাদাম ও বীজ ফুসফুসের জন্য খুবই উপকারী। আখরোট, পেস্তাবাদাম কাজুবাদাম, চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় খনিজ থাকায় এগুলো শ্বাসতন্ত্র ভালো রাখে।

৫. আদা-রসুন ফুসফুসের জন্য ভালো কাজ করে। এসব মসলায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ফুসফুস পরিষ্কার রাখে ও কার্যকারিতাও বাড়ায়।

৬. গোলমরিচে থাকা ক্যাপাসেইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমায়।

সূত্র: বোল্ড স্কাই